সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন

বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এক র‌্যালি অনুষ্ঠিত হয় এবং র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আলী আহসান। আরো বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আর সে লক্ষে ভূমি সেবার জন্য এখন আপনারা আপনার হাতের মোবাইল থেকে সবকিছু করে নিতে পারবেন। আপনাদের আর হয়রানী হতে হবেনা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।