সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন

বাগেরহাটের চিতলমারীতে তিন দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় কলাতলা ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বড়বাড়িয়া ইউনিয়ন বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সাড়ে ৫ টায় বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চিতলমারী ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিন ব্যাপী এ খেলায় উপজেলার ৭ ইউনিয়নের অনুর্ধ ১৭ এর খেলোয়ারদের অংশ গ্রহণ করেন। টুর্ণামেন্টটি পরিচালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবীদ মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু ও সুকুমার মন্ডল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।