সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে আসামীকে এক মাসের জেল | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে আসামীকে এক মাসের জেল

মঙ্লবার দুপুর আনুমানিক ১ টায় ডুমুরিয়ার জিলেরডাঙ্গা গ্রামের তালতলায় সুকুমার বালার ছেলে সুব্রত বালার গলদা ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করা হয়। বিষ প্রয়োগ করার ফলে গলদা ও অন্যান্য মাছ ভেসে ওঠে। ভেসে ওঠা মাছ ধরার সময় হাতেনাতে ধরা পড়েন পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে আসামী কৃষ্ণ মন্ডল(৩৫)। আসামীকে ধরে ঘের মালিক ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তর ও থানায় খবর দেন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে আসামীকে পুলিশি হেফাজতে নেন।
ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে আসামীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৭৩ ধারা অনুযায়ী আসামী কৃষ্ণ মন্ডল (৩৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার প্রসিকিউশন দাখিল করেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক। তিনি বলেন এ ধরনের জঘন্য অপরাধকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইন অমান্যকরীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।