সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে নব নির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে নব নির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে নব নির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে নব নির্মিত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত উপজেলা পরিষদ ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।