সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ১ হাজার অসহায় দরিদ্র পরিবার পেল সৌদি বাদশাহ'র ঈদ উপহার | চ্যানেল খুলনা

মাগুরায় ১ হাজার অসহায় দরিদ্র পরিবার পেল সৌদি বাদশাহ’র ঈদ উপহার

মাগুরা পৌর এলাকা ও সদর উপজেলার একহাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।
রবিবার বিকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি তেল, ৩ কেজি চিনি ও ২ কেজি লবন। এ সময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়াম্যান পঙ্কজ কুমার কুন্ড, সদর উপজেলা নিবার্হী কর্মকতা ইয়াছিন কবির, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হামিদুল ইসলাম প্রমুখ।

সৌদি বাদশা সরকারের বাদশা ফয়সাল ফাউন্ডেশনের পক্ষ থেকে পাওয়া এ সব সামগ্রী বাংলাদেশের চট্রগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মাগুরায় হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।