সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে নারী, শিশু, বয়স্ক,প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনের ঘর প্রদান | চ্যানেল খুলনা

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে নারী, শিশু, বয়স্ক,প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনের ঘর প্রদান

খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে১০ এপ্রিল রবিবার সকাল ১১ টায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনের ঘর প্রদান করা হয়। গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল কার্যক্রম উদ্বোধন করেন। ডুমুরিয়া থানা নারী ,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস সেন্টারে এ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম ও ডেস্কের দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ সদস্য তানিয়া খাতুন প্রমুখ। উল্লেখ্য, চর ডুমুরিয়ায় ২ শতক জমি দান করেন হাবিবুর শেখ। আছিয়া বেগম নামে এক গৃহহীনকে ওই জমির দলিল এবং ৩ লাখ টাকা ব্যয়ে পুলিশের পক্ষ থেকে দৃষ্টিনন্দন ঘর তৈরি করে দেয়া হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।