সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলার লোকালয় থেকে হরিণ উদ্ধার: বনে অবমুক্ত | চ্যানেল খুলনা

শরণখোলার লোকালয় থেকে হরিণ উদ্ধার: বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রাম থেকে বুধবার (৬ এপ্রিল) দুপুরে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহায়তায় হরিণটি ধরে আবার বনে ফিরিয়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে দুটি হরিণ লোকালয়ে এসেছে। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে ফিরে যায় বলে বনবিভাগ জানিয়েছে।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এসময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে।
এসও আব্দুছ সবুর জানান, তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণটি রাজাপুর বাজারের কাছে চলে যায়। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছেড়ে দেয়া হয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দ্ইু বছর হবে। ##

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।