সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় বাস-ইজিবাইক সংঘর্ষ নিহত ২ | চ্যানেল খুলনা

মাগুরায় বাস-ইজিবাইক সংঘর্ষ নিহত ২

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ইট ভাটা এলাকায় যাত্রীবাহী বাস এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতরা হলেন, ইজিবাইকচালক রাব্বি হোসেন (২৩) সে আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এবং যাত্রী জসিম (২৪) সে ভাবন পাড়া গ্রামের রশিদ এর ছেলে । মৃতদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, আজ রবিবার দুপুর ১২টার সময় কানুটিয়া ইট ভাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মধ্যে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয়েছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছে।

মাগুরা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।