সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাষ্ট্রে বাড়ি : এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে বাড়ি : এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়মে যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ি করার দায়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।

মামলায় বলা হয়েছে, ২ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কেনেন।২০১৮ সালের ১২ই জুন এ বাড়িটি কেনা হয়। যার ঠিকানা ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি।
এজাহারে আরও বলা হয়েছে, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন। পরে তার ছোট ভাই অনন্ত’র অ্যাকাউন্টে এসব অর্থ প্রেরণ করা হয়। এসব তথ্য দিয়ে মানি লন্ডারিং আইনে এস কে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহাকে আসামি করে মামলা করে দুদক।
এসকে সিনহার বিরুদ্ধে অনুসন্ধান চলা অবস্থায় তার বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক দেশে তার সম্পদের তথ্যের জন্য চিঠি দেয় অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। তার চিঠির জবাবে আমেরিকা থেকে এসকে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।