সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে হত্যা মামলার আসামির হামলায় পুলিশের এসআই গুরুতর আহত | চ্যানেল খুলনা

বাগেরহাটে হত্যা মামলার আসামির হামলায় পুলিশের এসআই গুরুতর আহত

বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করেছে হত্যাসহ একাধিক মামলার জুয়েল নামে এক সন্ত্রাসীরা। রবিবার রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলাকালে হত্যা মামলার আসামি জুয়েলসহ সন্ত্রাসীরা এসআই রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আমরা ঘটনা জানতে পেরে দ্রুত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত এসআই রবিউল ইসলামের ডান হাত ও বাম পায়ে গুরুত্বর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।