সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর মাঠ দিবস | চ্যানেল খুলনা

কয়রায় পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর মাঠ দিবস

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় কৃষক রবিন্দ্রনাথ ঢালীর ক্ষেতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোবারক আলী। এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, উদ্ভিদ প্রজনন বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান, কৃষি গবেষণা কেন্দ্র সাতক্ষীরার ইনচার্জ ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান রাব্বি, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, কৃষক রবীদ্রনাথ, গোপালও হাসান প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের খাদ্য গ্রহনের উদ্যেশ্য শুধু ক্ষুধা নিবারণ না হয়ে, হওয়া উচিত শরিরের পুষ্টি চাহিদা পূরণ। বর্তমান সরকারের লক্ষ্য মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগে বর্তমান বার্লি, কাউন, চিনা,সহ ১৪ টি অপ্রধান খাদ্য কিন্ত অধিক পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এই ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষপোযোগী। যে কারনে এই ফসলগুলো চাষ করলে কৃষকেরা যেমন লাভবান হবে তেমনি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।