সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে গরীব পুর মাধ্যমিক বিদ্যালয় | চ্যানেল খুলনা

এলকাবারি প্রাণের দাবী মাধ্যমিক স্তরের এমপিও

চিতলমারীতে প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে গরীব পুর মাধ্যমিক বিদ্যালয়

প্রত্যন্ত গ্রামের মনোরম পরিবেশে দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে বাগেরহাটের চিতলমারী চরবানিয়ারী ইউনিয়নের গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি সর্ব ক্ষেত্রে সুনাম অর্জন করছে। কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়েল মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হওয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাই এলাকাবাসির প্রাণের দাবী যেন অচিরেই এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরকে এমপিওভুক্তির আওতায় আনা হয়।

এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, সুবিধা বঞ্চিত গরীবপুর গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে এলাকাবাসির সার্বিক সহযোগিতায় শিক্ষানুরাগী শৈলেন্দ্রনাথ রায় ১৯৯৭ সালে গরীবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করেন গরীবপুর নি¤œমাধ্যমিক বিদ্যালয়। এ সময় স্থানীয় প্রতাপ গাইন, রাধারমন ব্যানার্জী, কালিপদ ঘরামী, শ্রীমতি মানদা গাইনসহ বেশ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিও বিদ্যালয় প্রতিষ্ঠায় বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্তমানে এ প্রতিষ্ঠানের পড়ালেখার মান বেশ সন্তোষজনক। প্রতিষ্ঠালগন্ন থেকেই এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন কিশোর কুমার বালা। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টির এমপিও না থাকায় তিনি দীর্ঘ ১২ বছর বিনা বেতনে চাকুরী করে এলাকাবাসি সহযোগিতায় তিল তিল করে প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম চালিয়ে যান। বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রায় ১ যুগ ধরে বেতন না থাকায় বিভিন্ন সময় ১৫ জনের অধিক শিক্ষক অন্যত্র চাকুরি নিলেও প্রধান শিক্ষক কিশোর কুমার বালা এই প্রতিষ্ঠানের হাল ছাড়েননি। এর পর ২০১০ সালে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি নিম্মমাধ্যমিক পর্যন্ত এমপিওভুক্ত হয়। বর্তমানে এ বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী আনন্দময় পরিবেশে মানসম্মতভাবে পড়ালেখা করছে। বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি থাকলেও এখনো মাধ্যমিক পর্যায় এমপিওভুক্ত নেই। ফলে বিনা বেতনে মাধ্যমিক স্তরে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাই ছাত্র- শিক্ষক ও এলাকাবাসির একটাই দাবী অচিরেই এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্তির আওতায় আনা হোক।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বালা জানান , দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন মহোদয় এ স্কুলটি নিম্ম মাধ্যমিক স্তরের এমপিও ভুক্ত করে দিয়েছেন। তিনি মাধ্যমিক স্তরকেও এমপিও ভুক্ত করার জন্য এমপি মহোদয়ের সদয় শুভ দৃষ্টি কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।