সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় ২ টি হরিনের চামড়া উদ্ধার | চ্যানেল খুলনা

শরণখোলায় ২ টি হরিনের চামড়া উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা। ১১ মার্চ সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকার সুমন মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে চামড়া দুটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, উপজেলার সোনাতলা গ্রামের ছোমেদ মুন্সির পূত্র সুমন মুন্সির বাড়ীতে পাচারের জন্য রাখা হরিনের চামড়া আছে এমন গোপন সংবাদে ভিত্তিতে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই বাড়ীতে অভিযান চালায়। পরে বনরক্ষীরা তল্লাশী চালিয়ে সুমনের বসত ঘরের পাটাতনের উপর থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যপারে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, সুমন মুন্সি একজন পেশাদার হরিন শিকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।