সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপিলমুনিতে দোকানঘর ভাংচুর : ৩০ লাখ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

কপিলমুনিতে দোকানঘর ভাংচুর : ৩০ লাখ টাকার ক্ষতি

ভুমি আপিল বোর্ডের নির্দেশ অমান্য করে প্রকাশ্য দিবালোকে দোকান ঘর লুটপাট ও হামলা চালানো হয়েছে। এসময় দুটি সিসি ক্যামেরা ভাংচুর করে ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছার কপিলমুনি বাজারে মা বস্তালয়। এঘটনায় মা বস্ত্রালয়ের মালিক বিপ্রনাথ দাশ ঝন্টু ও কর্মচারী রাশেদ গুরুত্বর আহত হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তালা উপজেলার গংগারামপুর গ্রামের মা বস্ত্রালয়ের মালিক বিপ্রনাথ দাশ ঝন্টু জানান, পাইকগাছা উপজেলার শলুয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে নাজমুল শাহাদাত সিদ্দিকিদের সহিত দীর্ঘদিন দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৩ বছর উক্ত দোকানে কাপড়ের ব্যবসা করে আসছে। সর্বশেষ ভুমি আপিল বোর্ডের মামলায় ৪-১২৬/২০২১ আপিল বিভাগ মামলায় উক্ত ভুমিতে স্থিতিশীল বজায় রাখার নির্দেশ দেয়। এই আদেশ অমান্য করে নাজমুল শাহাদাত সিদ্দিকি ও তাদের ম্যানেজার রনজিৎ কুমারের নেতৃত্বে গত ৫ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় কপিলমুনি বাজারের মা বস্তালয়ে প্রকাশ্যে দিবালোকে লুটপাট ও হামলা চালানো হয়। এসময় দুটি সিসি ক্যামেরা ভাংচুর করে ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। হামলায় মা বস্ত্রালয়ের মালিক বিপ্রনাথ দাশ ঝন্টু ও কর্মচারী রাশেদ গুরুত্বর হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরোও জানান, ঘটনাটি পুলিশকে বারবার জাননো স্বর্তেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পরে পাইকগাছা উপজেলা নির্বহী কর্মকর্তা মমতাজ বেগমকে জানালে তিনি উক্ত ঘরে পুনরায় তালা মেরে
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবং উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো তাদের দুইপক্ষকে কাগজ-পত্র নিয়ে আসতে বলেছি।a

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।