সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ | চ্যানেল খুলনা

মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ

বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবলীগ আজ শনিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমানের নের্তৃত্বে শহরের জামরুলতলায় অবস্থিত আওয়ামীলীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে সমাবেশে করে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, ক্রিড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান ও সাকিব হাসান তুহিন।

এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, ঠিক সে সময় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি ও বিদেশে টাকা বিনিয়োগ করে লবিষ্ট নিয়োগের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র করার পায়তারা করছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।