সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় জাতীয় বীমা দিবস পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় জাতীয় বীমা দিবস পালিত

মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই” এ শ্লোগান নিয়ে ০১ মার্চ জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে স্বল্প পরিসরের আনুষ্ঠানিকতার মাধ্যদিয়ে মাগুরায় দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প পরিসরে মানববন্ধন এবং বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মাগুরা জেলায় অবস্থিত ১৬ টা বীমা কোম্পানি তাদের নিজস্ব ব্যানারে ও জেলা প্রশাসনের ব্যানারে মানববন্ধন ও র্্যালি করেছে। জেলায় কর্মরত বীমা কোম্পানি’র সিনিয়র কর্মকর্তারা এসময়  উপস্থিত ছিলেন।
বীমা সম্পর্কে জনমনে ইতিবাচক ধারণা তৈরীর উদ্দেশ্যে সাড়াদেশব্যাপী জাতীয় ভাবে বীমা মেলা সভা-সেমিনার শোভাযাত্রাসহ  নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা   জাতীয় বীমা দিবসের শুভ উদ্ভোধন করেন।
এ বছর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দেশ ব্যপি বীমা দিবস পালন করছে কোম্পানিগুলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।