সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে নারিকেল গাছ থেকে পড়ে গাউস মুন্সি (৬০) নামে ডাব ব্যবসায়ী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার চর গোবরা এলাকায় রবিবার দুপুর পৌণে একটার দিকে ডাব পাড়তে উঠে অসাবধানতা বশত নিচে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। গাউস মুন্সি একই উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামের মৃত রজো মুন্সির পুত্র।
স্থানীয়রা জানায়, গাউস মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারিকেল গাছ মালিকের থেকে ডাব কিনে তা বিক্রি করছেন। তারই ধারাবাহিকতায় ঘটনারকালে ডাব পাড়তে গাছে উঠে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সন্ধায় গাউস মন্সির জানাজা অন্তে ও উদয়পুর কবর স্থানে দাফন করা হবে বলে তার পরিবার সুত্রে জানা গেছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।