সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালায় সনদ ও সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালায় সনদ ও সম্মাননা প্রদান

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালা শনিবার বিকালে সনদ বিতরণ ও নাট্য সম্মাননা প্রদানের মধ্যদিয়ে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী মূল বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় গত ২৪ ফেব্রুয়ারী থেকে এ কর্মশালা অনুষ্টিত হয়। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য নাজিম উদ্দিন জুলিয়াসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে মাগুরার বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব হিসেবে মাগুরা টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন কবির নিশানকে নাট্য সম্মাননা প্রদান করা হয়।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের স্থানীয় সমন্বয়কারী ও থিয়েটার ইউনিট মাগুরার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটার্জি, গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, নির্বাহী সদস্য শাহিনুর রহমান লিটন, মোহাম্মদ আলাউদ্দিন, প্রশিক্ষক ধীমান চন্দ্র বর্মন, সম্মাননা প্রাপ্ত জায়েদ বিন কবির নিশান প্রমুখ। ৩ দিনব্যাপী এ কর্মশালায় খুলনা বিভাগের মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ২০টি সংগঠনের ৩০ জন নাট্যকর্মী অংশ নেয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।