সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর | চ্যানেল খুলনা

মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর

মোংলা উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক মোঃ সজিব খাঁনের ৬৪ বিঘার একটি চিংড়ি ঘের লুট করে নিয়েছে দুবৃত্তরা। উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় বুধবার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘেরের গৈ ঘর ভাংচুর চালিয়ে তারা প্রায় দুই লাখ টাকার মাছ লুটে নেয়। ওই দিন সজিব খাঁনের বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালায় তারা। এ ঘটনায় লিটন শিকারী ও রফিক মোছাল্লীসহ নয়জনকে অভিযুক্ত করে থানায় এজাহারের অভিযোগ দায়ের হয়েছে।
থানায় দায়েরকৃত মামলার আবেদনের উদ্ধৃতি দিয়ে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হোগলাবুনিয়ার ৬৪ বিঘার বৈরাগী ঘের দখল করে মাছ লুট হওয়ার অভিযোগ পেয়েছেন। ঘেরটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব খাঁনের। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা, বুড়বুড়িয়া ও হোগলাবুনিয়া গ্রামের লিটন শিকারী, রফিক মোছাল্লী, আনছার হাওলাদার, মনি ফরাজী, এনদাদুল মোছাল্লী, মিরাজ হাওলাদার, মারুফ ফরাজী, বাশার শেখ ও মাহামুদ পালোয়ানের নামে মামলার জন্য থানায় আবেদন হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।
এদিকে রফিক মোছাল্লীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাছের ঘের দখল ও চাঁদাবাজীর একাধিক অভিযোগ হয়েছে। এ বিষয়ে রফিক মোছাল্লী বলেন, এসব ঘটনার আমি কিছুই জানিনা। আপনারা নিউজ করেন, নিউজ করলে কি আমার ফাঁসি হবে? এ বলে ফোন কেটে দেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।