সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারের একসময়ের খুদে ব্যবসায়ী মো. আকরাম হাওলাদার (৫০) দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মৃত, আবুয়াল হাওলাদারের ছেলে। অর্থের অভাবে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। চিকিৎসা নিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দেড় বছর পূর্বে তার শরীরে ক্যান্সার ধরা পরে। চিকিৎসা করতে গিয়ে এখন সর্বশান্ত। অর্থের অভাবে ডাক্তারের কাছেও যেতে পারছেন না, ঔষধও কিনে খেতে পারছেন না। স্ত্রী ও অবুজ ২ সন্তানদের মুখে দু’মুঠো খাবার তুলে দ্বারে দ্বারে হাত পাততে হচ্ছে । রোগ-যন্ত্রনায় খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন।
সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল আকরাম হাওলাদারকে বাঁচাতে হলে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসার। কিন্তু এই অর্থের যোগান দেয়া কি ভাবে সম্ভব। তার চিকিৎসার ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য উপজেলা সমাজ সেবা দপ্তরে আবেদন করেও কোন সুফল পাননি। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আকরাম হাওলাদার, সঞ্চয়ী হিসাব নং-০০৪৬১২০০০৭৬৪৯, সাউথ বাংলা এগ্রিকালচার কর্মাসিয়াল ব্যাংক (লিঃ) লিমিটেড, মোড়েলগঞ্জ শাখা, বাগেরহাট। মোবাইল : ০১৭২৭-২৬৬৯০৯।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।