সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শীতার্থ মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার : এমপি বাবু | চ্যানেল খুলনা

শীতার্থ মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার : এমপি বাবু

শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসুচি বাস্তবায়ন করছেন। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্থ মানুষের গায়ে একটি দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। শুক্রবার বিকেল ৫ টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে ৫০০ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা -৬ কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। সংসদ সদস্য আরও বলেন, অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। শীত আসলেই শীতার্থদের নিজের চাদর দিয়ে সাহায্য করতেন বঙ্গবন্ধু। এই আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রকে মানুষের সেবা দ্বারা প্রতিহত করা হবে। এই লক্ষ্যে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে তার নিজ নিজ এলাকায় মানুষের সহযোগিতায় কাজ করতে হবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ,আওয়ামীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, দক্ষিণ বেদকাশি প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, উত্তর বেদকাশি ইউনিয়ন সাধারণ সম্পাদক গনেষ মন্ডল, পাইকগাছা যুবলীগ নেতা আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।