সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

দীর্ঘদিন পরে হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দর শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ ৬৫টি কাঁচা-পাকা ঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ এ অভিযান পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার। এ সময় তার সাথে অভিযানে ছিলেন বন্দরের উর্ধতন কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তা-কর্মচারীরা। মোংলা বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার বলেন, কর্তৃপক্ষের প্রায় ২ হাজার ২শ একর জমির মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় ৭শ’র অধিক অবৈধ স্থাপনা তৈরী করে রেখেছে অবৈধ দখলদারেরা। ফলে বন্দর এলাকায় যানজট, দুর্ঘটনার পাশাপাশি স্বাভাবিক কাজ কর্মে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আসছে। এ সকল প্রতিবন্ধকতা নিরসনে ও দখলদারদের কবল থেকে বন্দরের সম্পত্তি পুনরুদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে বন্দর এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।