সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে অপহরনকারী আটক, স্কুলছাত্রী উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে অপহরনকারী আটক, স্কুলছাত্রী উদ্ধার

ডুমুরিয়ায় এক স্কুল ছাত্রী অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে র‍্যাব-৬ এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ই জানুয়ারী গোলনা গ্রামের আব্দুল হালিমের ছেলে পরশমনি ফকির (২১) খলশী-হাজিডাঙ্গা একে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করে। বিষয়টি মেয়ের পরিবার র‍্যাব-৬ খুলনাকে জানায়।
তারই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় র‍্যাবের লেঃ কমান্ডার সরোয়ার হোসেনের নেতৃত্বে খুলনা শহরের আড়ংঘাটা থানার রায়ের মহল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমসহ অপহরণকারীকে উদ্ধার করে ডুমুরিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। আসামীকে আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।