সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

বাগেরহাটে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

বাগেরহাটে পক্ষাঘাতগ্রস্থ দুই বৃদ্ধ নারীকে হুইল চেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের দশানী বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দিক। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় ও নিস্বার্থের ছায়া নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, সমাজ সেবক হুমায়ুন কবির, প্রদীপবসু শন্তু, শিক্ষক মোঃ আবু হানিফ, হিলালী খাতুন, মোহন লাল হাওলাদার, নিস্বার্থের ছায়ার সদস্য শায়লা, সাদিদ, আদিবা, মহিবুল্লাহ, আপন, মিমি, আশিক, আবিদসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন দুই বৃদ্ধ নারীকে হুইল চেয়ার ও ৩৫ মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দিক বলেন, দরিদ্র ও মেধাবী ৩৫ শিক্ষার্থীর মাঝে আমরা বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এছাড়া পক্ষাগাতগ্রস্থ দুই বৃদ্ধনারীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।