সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন থেকে পাচার হলো কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ | চ্যানেল খুলনা

সুন্দরবন থেকে পাচার হলো কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ

সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে। পাচার হওয়া এই গাছ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা থেকে উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের এসও (ষ্টেশন অফিসার) সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর সাথে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

এসও সামানুল কাদির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই গাছ কি পরিমান তা আগামীকাল (সোমবার) জানাতে পারবেন বলেও জানান তিনি।

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কিভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।