সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনের খাল থেকে ভাসমান বাঘের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবনের খাল থেকে ভাসমান বাঘের মরদেহ উদ্ধার

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছর। বাঘটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। শনিবার ২৯ জানুয়ারি সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মরদেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষিরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে।
বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।