সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলকাতার ‘গু কাকু’-তে মোশাররফ, সঙ্গে থাকছেন ঋত্বিক ও পরাণ | চ্যানেল খুলনা

কলকাতার ‘গু কাকু’-তে মোশাররফ, সঙ্গে থাকছেন ঋত্বিক ও পরাণ

ডিকশনারি সিনেমা দিয়ে কলকাতার সিনেমায় অভিষেক ঘটেছিল বাংলাদেশের মেধাবী অভিনেতা মোশাররফ করিমের। এবার ওপার বাংলার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন তিনি। সিনেমার নাম গু কাকু: দ্য পটি আঙ্কেল।

নামটা একটু খটকা জাগানিয়া, তবে সেটার হিসেব দর্শক বুঝবেন দেখার পর। এটি পরিচালনায় আছেন মণীশ বসু। সিনেমাটিতে মোশাররফ করিমের সঙ্গে থাকছেন কলকাতার আরেক প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

গু কাকু-এর শ্যুটিং শুরু হবে এ বছরের ফেব্রুয়ারি থেকে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, মিশকা হালিমকে।

জানা গেছে, গু কাকু’র প্রেক্ষাপট নব্বই দশকের একটি মফস্বল অঞ্চলের। মণীশ বসুর ভাষায়, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে এই ছবিতে।’

বর্তমানে মোশাররফ করিম ব্যস্ত আছেন বিলডাকিনী নামক একটি সিনেমার শুটিংয়ে। দেশের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার পার্নো মিত্র।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

২ কোটির সিনেমার আয় করল ২৮০ কোটি

পুরোনো ছবি প্রকাশ নিয়ে ক্ষুব্ধ মেঘনা আলম, বললেন ‘ভিউ বেশি গুরুত্বপূর্ণ’

হামলার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।