সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন | চ্যানেল খুলনা

এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে তেতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উক্ত বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মোল্লাহাট ফাউন্ডেশনের সভাপতি শহীদ মেহফুজ রচা, উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলাম, ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কেরামত আলী কাজী।
উক্ত বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম কালিমের সভাপতিত্বে ও খাইরুল আলম দুখুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ বিশ্বাস, ইউপি সদস্য মোঃ আয়ুব আলী মোল্লা, পারভেজ মিয়া, সমাজসেবক কামরুজ্জামান লাভলু মোল্লা, মোঃ রফিক কাজি, ইউসুফ শেখ, লায়েক কাজি ও শহীদ মোল্লা প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।