সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল | চ্যানেল খুলনা

বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার পিএসসির একাধিক কর্মকর্তা বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাল কমিশনের সভার পর আনুষ্ঠানিকভাবে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তবে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ সরাসরি কিছু বলেননি। জানতে চাইলে তিনি বলেন, আগেও বলেছি এ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবার হিসাব করে দেখুন, সেটা কবে হতে পারে।
এ বিষয়ে জানতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় গত বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়।
৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।