সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়া উপজেলায় দুস্থদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়া উপজেলায় দুস্থদের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ

খুলনার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ডুমুরিয়া আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
এই উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জোয়ার্দ্দারে সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, আওয়ামী লীগ নেত্রী শিউলী সরোয়ার, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা যুব রেড ক্রিসেন্ট প্রধান আল আমিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, বর্তমান অবস্থায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে খুলনার উপজেলা গুলোতে দুস্থ-শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার ৪টি ইউনিয়নের ২শতাধিক অসহায় ,দুস্থ ও দরিদ্রদের মধ্যে কম্বল ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।