সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে দাড়াবার অঙ্গিকার নিয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সহযোগিতায় জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বটিয়াঘাটার সদর, জলমা ও ভান্ডারকোট ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মো: আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ মো: আবু হানিফ বলেন, যেকোনো দুর্যোগ দু:সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে দাড়িয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেছেন। সেই সাথে দক্ষিণাঞ্চলে শেখ পরিবার সব সময় সহযোগিতা করে আসছেন তারই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে গরীব অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, মো: ফেরদাউসুর রহমান, জিহাদুল ইসলাম চৌধুরি মিলন, মো: জাহাঙ্গীর হোসেন, আবুল হাসনাত, লিংটন দাশ, মো: সোহাগ, অরিন্দম গোলদার, আব্দুল মান্নান শেখ, সুরোজিত মন্ডল, স্বপন রায়, উজ্জল, বিউটি রায়, গীতা রায়, মো: ইব্রাহিম শেখ, শফিকুজ্জামান, মিনারুল ইসলাম রানা, উজ্জল কুমার মন্ডল, উজ্জল রায়, নাঈম ফারহান, উদয় রায়, লিটু মল্লিক প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।