সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

কাউখালীতে জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর বদলি জনিত কারনে কাউখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সরকারি কাউখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. বনি আমিন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম, সমাজ সেবক আঃ লতিফ খসরু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু প্রমূখ॥ এ সময় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এবং বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন তাঁর তিন বছর তিনমাসের কর্মকান্ডের কিছু তথ্য উপস্থাপন করেন এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ নিয়ো আলোকপাত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।