সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেইউজে ও প্রেসক্লাবের নানা কর্মসূচি পালিত | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেইউজে ও প্রেসক্লাবের নানা কর্মসূচি পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নানা কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।
সোমবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সহ সভাপতি মহেন্দ্র নাথ সেন।
সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট।
বক্তৃতা করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মোঃ শাহ আলম, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, কেইউজের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য বাবুল আক্তার, মোঃ হাসানুর রহমান তানজির প্রমুখ।
এর আগে পৌনে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সোমবার সকালে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন ও শেখ আবু হাসান, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাব সদস্য দেবব্রত রায়, ইউজার সদস্য বাবুল আক্তার, নাজমুল হাক পাপ্পু, রায়হান মোল্লা প্রমুখ।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।