সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মা হচ্ছেন কাজল | চ্যানেল খুলনা

মা হচ্ছেন কাজল

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল চাহিদা সম্পন্ন নায়িকা কাজল আগারওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। মাসখানেক ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বিষয়টি স্বীকার করে নিলেন তার স্বামী গৌতম কিচলু।
নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন নায়িকার স্বামী। ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২।’

পোস্টের সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।
চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। এছাড়া ‘উমা’র কাজ সম্পন্ন করেছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।