সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জ পল্লীতে গ্রীল খুলে ডাকাতি বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ পল্লীতে গ্রীল খুলে ডাকাতি বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে একটি বসতবাড়ির গ্রীল খুলে ডাকাতি ও গৃহবধূকে বেঁধে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহিনীকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুন হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রীল ভেঙ্গে ৮-১০জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রেও মুখে হারুণ ও তার স্ত্রীকে (৩৬) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক তুহিন মন্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।