সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাজারে এলো টেকনো স্পার্ক গো ২০২২ | চ্যানেল খুলনা

বাজারে এলো টেকনো স্পার্ক গো ২০২২

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে বাজেট হ্যান্ডসেট স্পার্ক গো ২০২২। পর্যাপ্ত হার্ডওয়্যার সংবলিত ফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় সবরকম ফিচার ও সুবিধা। স্পার্ক গো ২০২২-এর স্টাইলিশ ডিজাইন ও পেছনের ডুয়েল টেক্সচার ফোনে একটি আকর্ষণীয় লুক এনে দিয়েছে। পাশাপাশি অনন্য এই টেক্সচারটি ফোনে শক্ত গ্রিপ প্রদান করবে যা দৈনন্দিন ব্যবহার আরও সহজ করে তুলবে। এতে আছে ৬.৫ ইঞ্চি ডট-নচ এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিটিএস স্টেরিও সাউন্ড ইফেক্ট যা ব্যবহারকারীকে দিবে এক অনন্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আরও আছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ৪৫ দিন পর্যন্ত ফোনকে স্ট্যান্ডবাই রাখবে। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেলফি শুটারের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটটি দিয়ে ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও ধারণ সম্ভব। এছাড়া ২ জিবি র্যাম-এর সাথে স্টোরেজ হিসেবে থাকছে ৩২ জিবি রম। স্পার্ক গো ২০২২-এ আছে কোয়াড-কোর প্রসেসর। এতে আরও আছে দ্রুত ডেটা প্রসেসিংয়ে সক্ষম অ্যান্ড্রয়েডTM ১১ ‘গো এডিশন’ অপারেটিং সিস্টেম এবং ফোনের অনন্য বুস্ট সিস্টেম অপটিমাইজেশন ফিচার, যা অন্যান্য স্মার্টফোনের চেয়ে অ্যাপ ব্যবহার আরও দ্রুত ও সহজ করে তুলবে। টেকনো স্পার্ক গো ২০২২-এ আছে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য প্রয়োজনীয় সেন্সর। নজরকাড়া অ্যাটলান্টিক ব্লু ও টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক গো ২০২২ এবং এর বাজারমূল্য মাত্র ৯,৯৯০ টাকা। ৭ ডিসেম্বর তারিখ থেকে টেকনো’র অনুমোদিত স্টোরসহ অন্যান্য রিটেইল শপে ফোনটি পাওয়া যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।