সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবে সভাপতি নজরুল, সম্পাদক মামুন | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবে সভাপতি নজরুল, সম্পাদক মামুন

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক আজকের তথ্যের সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম সভাপতি এবং চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি-মো. মুন্সি মাহবুব আলম সোহাগ (দৈনিক দেশ সংযোগ), এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও মো. জাহিদুল ইসলাম (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ- এস এম কামাল হোসেন (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সম্পাদক-মাহবুবুর রহমান মুন্না (বাংলা নিউজটোয়েন্টিফোর.কম), সহকারী সম্পাদক- আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), শেখ তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক আজকের তথ্য) এবং এ এইচ এম শামিমুজ্জামান (ইনডিপেনডেন্ট টেলিভিশন)।

কার্যনির্বাহী সদস্য-এস এম জাহিদ হোসেন (বাংলাদেশ সংবাদ সংস্থা ও ডেইলী অবজারভার), শেখ আবু হাসান (আজকের পত্রিকা), হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য ও সাপ্তাহিক আমাদের খুলনা), মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল), মো. তরিকুল ইসলাম (সময়ের খবর), মো. হাবিবুর রহমান (দৈনিক তথ্য), সোহরাব হোসেন (দৈনিক জন্মভূমি), শেখ মাহমুদ হাসান সোহেল (দৈনিক পূর্বাঞ্চল) এবং শেখ মো. সেলিম (দৈনিক বাংলাদেশের আলো)।

প্রতিটি পদে ১জন করে প্রার্থী থাকায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং সদস্য হিসেবে খুলনা প্রেস ক্লাবের সদস্য মো. হুমায়ুন কবীর ও সুনীল কুমার দাস দায়িত্ব পালন করেন।

এদিকে নব নির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।