সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে জমি দখল দিনমজুরের বসতবাড়ি চটে দিয়েছেন দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জমি দখল দিনমজুরের বসতবাড়ি চটে দিয়েছেন দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি দখলে নিয়ে দিনমজুরের বসতবাড়ি চটে দিয়েছেন দুর্বৃত্তরা। প্রভাবশালীদের ভয়ে আতংকে রয়েছে ওই পরিবারটি।

সরেজমিনে জানাগেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে দিনমজুর নাসির শেখ (৩৫) এর ক্রয়কৃত ৪ শতক জমি দখল করে নিয়েছে একই গ্রামের প্রতিবেশী সাহেব আলী শেখের নের্তৃত্বে প্রভাবশালী একটি মহল। এতোও ক্ষ্যান্ত না হয়ে ওই মহলটি ঘটনারদিন মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার পৈত্তিক বসতভিটা মাথা গোজার ঠাই টুকু চটে দিয়েছে দুর্বৃত্তরা।
কান্নাজড়িত কন্ঠে দিনমজুর নাসির শেখ বলেন, ২/৩ বছর পূর্বে ফুফুর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে সেখানে মাটি কেটে গাছপালা লাগিয়ে ঘরের পোতা বেঁধেছে। পেটের তাগিদে কাজের সন্ধ্যানে খুলনা শহরে কাজ করে বাড়িতে টাকা পাঠাই সে থেকে সংসার চলে। সেই জমিতে দখল করে জোরপূর্বক ঘর তুলে বসবাস করছে প্রভাবশালীরা। এর পরেও মঙ্গলবার রাতে বৃদ্ধ মাতা মঞ্জিলা বেগম(৬০), ভাই জাকির শেখ ও তার স্ত্রীকে মারপিট করে ঘর থেকে বের করে দিয়ে পিতার বসতঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। প্রভাবশালী দুর্বৃত্তরা। জামায়াত বিএনপির সমর্থনকারি হয়েও আওয়ামী লীগ কর্মীদের ওপর নির্যাতন করছে। দেখার কেউ নেই। কার কাছে বিচার চাইবো। স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি। আমাদের মত গরিবের ব্যথা একমাত্রই প্রধানমন্ত্রী বুঝে তার কাছেই বিচার চাই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ বলেন, ক্ষতিগ্রস্ত নাসিরের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছে পরিষদে। উভয় পক্ষকে নোটিশ করে ডাকা হয়েছে। তাৎক্ষনিক মেম্বারকে পাঠানো হয়েছে। হামলাকারিরা সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা আমার ভালো জানা নেই।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।