সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় | চ্যানেল খুলনা

বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় লক্ষ্মীপুরের রামগতির পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি হয়েছে।

শিশুর বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী ফুয়াদ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

জ্বালানি সচিব,পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান,লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার,রামগতি জোনের ম্যানেজারসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পল্লী বিদ্যুতের অবহেলায় শিশু তামিমের অঙ্গহানির ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকা চেয়ে গত ২ ডিসেম্বর রিট করেন শিশুর বাবা।

ওই রিটের শুনানি নিয়ে আদালত সোমবার আদেশ দেন। শিশুটি এখনও শেখ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।