সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত | চ্যানেল খুলনা

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। সোমবার (০৬ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, সোমবার ভোরে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি করে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।