সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত দুই, বাস আটক | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত দুই, বাস আটক

রবিবার খুলনা চালনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। সকাল সাড়ে দশটায় বটিয়াঘাটা সড়কের ঢেওয়াতলা সুইচগেট নামক স্থানে ভ্যানে থাকা দুই যাত্রীকে চাপা দেয় বাস ড্রাইভার।
এতে ঘটনাস্থলেই ভ্যানের উপর থাকা দুই যাত্রী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়। এদেরকে দ্রুত স্থানীয়রা বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কাতিয়ানাংলা গ্রামের মৃত উজির আলীর পুত্র দাউদ আলী সরদার (৫৫) ও একই গ্রামের মোকলেস মোল্লার পুত্র রাসেল মোল্লা (৩৫)। এদের মধ্যে রাসেলের অবস্থা আশংকা জনক। তার চারটি দাত ভেঙ্গে গেছে ও একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। বাসের অন্যান্য যাত্রীরা অক্ষত রয়েছে। তবে ঘাতক বাস চালক পালিয়ে গেছে।
বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান বলেন,এবারে ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল হয়নি। তারা চিকিৎসাধীন আছেন। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে বাসটি আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।