সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ৫ ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীতে ৫ ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় বারাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ৩, ৪, ৫,৬ ও ৯ ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন অনুষ্ঠানের উদ্বোধন করেণ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ শেখ নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরৎ চন্দ্র মজুমদার, যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হিরা।
এ সময় অতিথিরা আগামী ১ বছরের জন্য ৪ নং ওয়ার্ডে সভাপতি পদে প্রবীর মন্ডল, সাধারণ সম্পাদক পদে শিবাজী মজুমদার, ৫ নং ওয়ার্ডে সভাপতি পদে সাগর মন্ডল জয়, সাধারণ সম্পাদক পদে পবিত্র ভক্ত ও ৬ নং ওয়ার্ডে সভাপতি পদে পরেশ ব্রহ্ম, সাধারণ সম্পাদক পদে রাজীব মালাকারের নাম ঘোষণা করেণ। নব-গঠিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা দপ্তর সেলে জমা দানের নির্দেশ প্রদান
করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।