সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নীলফামারীতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান : গ্রেফতার ৫ | চ্যানেল খুলনা

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান : গ্রেফতার ৫

নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বসির আহমেদ জানান, শনিবার (৪ ডিসেম্বর) জেলা সদরের সোনারায় ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।
শনিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র‌্যাব-১৩ সদস্যরা ঘিরে রাখেন। সেখান থেকে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। আটক সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।