সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবন রত্ন -২০২১ সম্মাননা স্মারকে ভুষিত হলেন কৃষিবিদ ড. হারুনর রশিদ | চ্যানেল খুলনা

সুন্দরবন রত্ন -২০২১ সম্মাননা স্মারকে ভুষিত হলেন কৃষিবিদ ড. হারুনর রশিদ

কয়রা (খুলনা) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ও খুলনা হেরিটেজ মিউজিয়াম গুণীজন সংবর্ধনা সুন্দরবন রত্ন – ২০২১ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে অর্থবহ করে তুলতে খুলনা হেরিটেজ মিউজিয়ামের কার্যক্রম খুলনা জেলার সীমানা অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে সংবর্ধনার আয়োজন করে। স্বাধীনতার মাস ডিসেম্বর মাস কে অর্থবহ করতে ঝিকরগাছা যশোর দুপুর ১২ টায় আনন্দময়ী কমিউনিটি ক্লিনিক মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সংবর্ধনায় বিভাগীয় পর্যায়ে উপকূলীয় এলাকায় কৃষিতে সবুজ বিপ্লব ও লবণাক্ততা সহিষ্ণু নতুন নতুন জাত উৎপাদন, প্রযুক্তির সম্প্রসারনে অগ্রণী ভূমিকা রাখার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও খুলনা জেলা কয়রা উপজেলার কৃতি সন্তান ড. মোঃ হারুনর রশিদ কে সুন্দরবন রতœ-২০২১ এর সম্মনানা স্বারকে ভুষিত করা হয়। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমিজ উদ্দীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মননা স্বারক হাতে তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বকালে সকল দেশে গুণী সন্তানরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃত। তবে যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী সন্তান জন্মায় না। এ সত্য অনুধাবন করে দেশের ইতিহাস-ঐতিহ্যসংগ্রহ ও সংরক্ষনে এবং গুনী সন্তানদের উপযুক্ত মূল্যায়ন করতে হবে।
এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. হারুনর রশিদ বলেন, সমাজ ও মানুষের পরিবর্তন ঘটেছে তার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি ভঙ্গি ও আচরনের পরিবর্তন ঘটাতে হবে। দৃষ্টি ভঙ্গি ও আচরন পরিবর্তন ঘটাতে পারলে দেশ তথা এ অঞ্চলে উন্নতি সাধন করা সম্ভব হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই দূরদৃষ্টি সম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে কাজ করেছেন। বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের যে জয়যাত্রা শুরু করেছিলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও দারিদ্র- ক্ষুধামুক্ত সোনার বাংলা গঠনের ধারাবহিকতায় কৃষিকে আধুনিকরন, যান্ত্রিককরন ও বানিজ্যিক করনের সমস্ত কার্যক্রম হাতে নিয়ে সে অগ্রযাত্রাকে অব্যহত রেখেছে। তাই আমরাও চাই বিদেশ থেকে কোন ফসলা আমদানী না করে দেশে কৃষিতে সবুজ বিপ্লব ঘটায়ে ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে সক্ষম হব ইনশাআল্লাহ। অপর দিকে ড. হারুনর রশিদ সুন্দরবন রতœ-২০২১ পদক পাওয়ায় জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।