সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আ.লীগের মনোনয়নপত্র নিলেন মেয়র আইভী | চ্যানেল খুলনা

আ.লীগের মনোনয়নপত্র নিলেন মেয়র আইভী

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির বলেন, ‘আজ দুপুরের মেয়র আইভীর পক্ষে দলীয় কার্যালয় থেকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
একই দিন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
নির্বাচন কমিশন এখনও এই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।