সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে সমন্বিত মাছ ও শামুক চাষের মাধ্যমে জলজ ইকোসিস্টেম সংরক্ষণ ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা সেমিনার হলে নবলোক পরিষদের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাস, নবলোকের শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার। এ সময় কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।