সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল | চ্যানেল খুলনা

মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোতির দাবিতে দেশ ব্যাপী যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় মাগুরা-যশোর সড়কের ভিটাশাইর এলাকা থেকে জেলা যুবদল মিছিল বের করে জেলা মৎস্য অফিসের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি করিমুল হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, সদর থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শান্তি মুন্সি, যুবদল নেতা সানাউল হক তন্ময় প্রমূখ।
বক্তারা অবিলন্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় সরকার পতন আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।