সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮ ফরম জমা | চ্যানেল খুলনা

চিতলমারীতে সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮ ফরম জমা

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৮ টি ফরম জমা পড়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ সময় হওয়ায় এর পূর্বেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় মোট ১৩ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।

এর মধ্যে সভাপতি পদে শামীম আনোয়ার বাবু, রাজু আহমেদ ফরাজী, সহ-সভাপতি পদে মোঃ আল আমিন শেখ (লিটন), অমলেশ সাহা, শেখ শহিদ, মোঃ ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদ শেখ, অলিপ কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক এস,এস, সাগর, দপ্তর সম্পাদক পদে প্রদীপ ম-ল, কোষাধ্যক্ষ পদে হিমাংশু রায় , আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে সত্যজিৎ মন্ডল, সহ-ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ হায়দার মুকুল, সাংস্কৃতিক সম্পাদক পদে বুদ্ধদেব গুহ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ইব্রাহীম মীর ,প্রচার সম্পাদক পদে সমীর ম-ল মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা জগদীশ চন্দ্র বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, , সাবেক সভাপতি নামজুল শেখ, উপদেষ্টা দেবাশীষ বিশ্বাস দেব , সাহেব আলী ফরাজী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু মুছা জানান, ১৩ টি পদের নির্বাচনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) মননোয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।