সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া | চ্যানেল খুলনা

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে হওয়া অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশকে একশ’ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই অর্থ প্রদান করবে।
কোরিয়ান দূতাবাসের এক বিবৃতিতে আজ বলা হয়, দেশটি ইতোমধ্যে বাংলাদেশকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ২০২০ সালের ডিসেম্বরে বাজেট সহযোগিতা হিসেবে ইডিসিএফ তহবিল থেকে স্বল্প সুদে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে।

এতে আরও বলা হয়, এটা এই ধরনের রেয়াতি ঋণের দ্বিতীয় পদক্ষেপ। ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কোরিয়ার উন্নয়ন অর্থায়নের একটি কর্মসূচি।
এই নতুন রেয়াতি ঋণের একশ’ মিলিয়ন মার্কিন ডলার করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে কাজে লাগানো হবে। কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই অর্থ চলতি বছরের মধ্যে ছাড় করা হবে বলে জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।