সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রাজিয়া নাসের এর রুহের মাগফেরাতে দোয়া | চ্যানেল খুলনা

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রাজিয়া নাসের এর রুহের মাগফেরাতে দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র শ্রদ্ধাভাজন চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলালউদ্দীন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেখ সালাহউদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দীন, খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালালউদ্দীন রুবেল ও সমাজসেবক শেখ বেলালউদ্দীন বাবু’র মাতা এবং তারুণ্যের অহংকার বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বেগম রিজিয়া নাসের এঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার বাদ আসর রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে ২নং উজলকুড় ইউপি চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড এর উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে  তাবারক বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় ব‍্যাক্তিবর্গ ছাড়াও রামপাল উপজেলা আওয়ামীলীগের  সদস‍্য রাশেদুল ইসলাম  ডালিম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা আ: রহমান, মুক্তিযোদ্ধা খলিল মল্লিক, ইউপি সদস‍্য আবু জাফর, আনারুল ইসলাম, শেখ আজাহার হোসেন টুকু, ইউপি সদস‍্যা বিউটি বেগম, মল্লিক মোয়াজ্জেম হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের অন‍্যান‍্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ দেলোয়ার হোসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।